1. admin@amadernarayanganj24.com : admin :
  2. amaderng24@gmail.com : amader narayanganj : amader narayanganj
  3. bdsumon007@gmail.com : bdsumon007 :
  4. sumonmahabubalam604@gmail.com : Sumon mahabub : Sumon mahabub
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে: কাদের

Mahabub Alam
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০ বার পঠিত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরছবি: ফেসবুক থেকে নেওয়া

আমাদের নারায়ণগঞ্জ২৪.কম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণ ও পুলিশকে এখন তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টাও করছে বিএনপি।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের রাজধানী ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অপরাজনীতির ষোলো আনাই জনগণ এখন বুঝে ফেলছে। তারা জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টাও করছে বিএনপি।

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করে না; বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে, তা মেনে নেওয়ার সৎ সাহস শেখ হাসিনার আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে।

দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতি বিএনপিকে আন্দোলনের ইস্যু–সংকটে ফেলেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যেসব জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেসব এলাকায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সম্মেলনের মাধ্যমে কমিটি করতে হবে।

নিজের অবস্থান ভারী করার জন্য নিজস্ব লোক দিয়ে কমিটি গঠন করা যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলকে শক্তিশালী করতে হলে ত্যাগী কর্মীদের এগিয়ে আনতে হবে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সাংসদ তানভীর শাকিল জয়, সাংসদ আবদুল আজিজ, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলন পরিচালনা করেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2021 amadernarayanganj24

Theme Customized BY LatestNews