1. admin@amadernarayanganj24.com : admin :
  2. amaderng24@gmail.com : amader narayanganj : amader narayanganj
  3. bdsumon007@gmail.com : bdsumon007 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সাথে সেনাবাহিনীর মাইক্রোবাসের সংঘর্ষ, চালক আহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ২১ বার পঠিত
নারায়ণগঞ্জে রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের সাথে সেনাবাহিনীর মাইক্রোবাসের সংঘর্ষ

আমাদের নারায়ণগঞ্জ২৪.কম

  নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনের সাথে সেনাবাহিনীর মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় রেলক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার পর পর চলন্ত ট্রেনের ধাক্কায় মাইকোবাস দুমড়ে মুচড়ে যাওয়ার ঘটনার মোবাইল ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি একটি লোকাল ট্রেন ফতুল্লার পাগলা নদন্দলালপুর রেল ক্রোসিংয়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সেনা বাহিনীর তত্ত্বাবধানে চলমান ডিএনডি উন্নয়ণ প্রকল্পের কাজে ব্যবহৃত নোহা মডেলের একটি মাইক্রোবাস ক্রসিং পার হওয়ার সময় সংঘর্ষ হয়। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে উল্টে গিয়ে প্রায় ৪শ’ ফুট (আধা কিলোমিটার) দূরে গিয়ে পড়ে। মাইক্রোটিতে তখন চালক ছাড়া আর কেউ ছিলেন না। ফলে চালক আব্দুল জলিল (৩০) মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এসে দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাসটির ভেতর থেকে আহত চালক আবদুল জলিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করায়। খবর পেয়ে ডিএনডি প্রকল্পে দায়ীত্বরত সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশের এসআই মোকলেছ জানান, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) মেগা প্রকল্পে দায়িত্বেরত সেনাবাহিনীর সদস্যদের যাতায়াতে (ঢাকা-মেট্রো-চ ১৯-৯১১১) নোয়া মাইক্রোটি ব্যবহৃত হয়। বিকেল তিনটার সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন কমলাপুর রেলষ্টেশনে যাচ্ছিল। এসময় নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ওই নোয়া মাইক্রোটি বেসরকারী চালক আব্দুল জলিল একাই চালিয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে আসতে ফতুল্লার পাগলা এলাকায় যাচ্ছিলেন। তখন ফতুল্লার নন্দলালপুর এলাকায় একটি অবৈধ রেল ক্রসিং পাড় হওয়ার সময় ট্রেন এসে মাইক্রোটিকে টেনে হিচড়ে অন্তত ৪শ ফুট দূরে নিয়ে ফেলে দেয়। ওই সময় স্থানীয় লোকজন ছুটে এসে মাইক্রো থেকে চালককে উদ্ধার করে পাগলা এলাকায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চালক আব্দুল জলিলকে ঢাকা মেডিকেলে প্রেরন করেছেন। রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, চালক আব্দুল জলিলের বিষয়ে খোজ খবর নিয়েছি তার বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। জলিল সেনাবাহিনীর গাড়ি চালক হলেও পেশায় তিনি বেসামরিক। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, অবৈধ রেল ক্রসিংয়ের বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এরআগেও একাধীক দূর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর ওই অবৈধ রেল ক্রসিংটি ব্যবহৃত হয়। এ ক্রসিংটি বন্ধ করে দিলেও ব্যবসায়ীসহ জনসাধারনের দূর্ভোগ বাড়বে আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে। আর নয়তো হতাহতের ঘটনা ঘটেই থাকবে বলে তিনি আশংকা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2021 amadernarayanganj24

Theme Customized BY LatestNews