আমাদের নারায়ণগঞ্জ২৪.কম
নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা ব্যাটারি চালিত ইজিবাইক-মিশুক মালিক সমিতি প্রধান কার্যালয় উদ্বোধন করেন শুক্রবার বাদ আছর ৪:৩০মিনিটে ।
মিলাদ ও দোয়া আয়োজন করা হয় ভূঁইগড় বাসষ্ট্যান্ড এলাকায়।
বর্তমান ইজিবাইক মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং মালিকদের দাবি দাওয়া বলার মতো কোন সংগঠন না থাকায় ইজিবাইক মালিক পক্ষ অনেক চেষ্টাই অবশেষে নারায়ণগঞ্জ জেলা উপজেলা ইজিবাইক ব্যাটারি মালিক সমিতি নামে যাত্রা শুরু করে। সংগঠনটির অহবায়ক করা হয় হাশেম গাজী ও সদস্য সচিব বিল্লাল হোসেন সুমন উদ্বোধন অনুষ্ঠানে নারায়নগঞ্জ জেলা ও সদর ব্যাটারিচালিত অটো রিকশা মালিক সমিতির নেতারা বলেন

সম্প্রতিককালে (২০১১) সাইকেল রিকশায় বৈদ্যুতিক মোটর সংযোজন করার মাধ্যমে ব্যাটারিচালিত করার উদ্যোগ নেয়া হয়েছে, যা বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় রিকশা চলাচল করছে সারাদেশে সড়কে ইলেকট্রিক ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার অনুমোদন দিতে চায় সরকার। বর্তমানে আমাদের দেশেও বিভিন্ন শহরে এই দেহচালিত ত্রিচক্রযানটির সাথে মোটরচালিত রিকশা দিয়ে সমাজের অবহেলিত কিছু মানুষ জীবিকা নির্বাহ করে আসছে। এটি ছাড়া যাদের জীবিকা নির্বাহ করার আর কোনো উপায় নাই, তাদের জীবন চলার সব আশা ভরসার চাবিকাঠি হলো রিকশা। হোক দেহচালিত, হোক ব্যাটারিচালিত রিকশা। গরিব মানুষের জন্য এই বাহনটি হলো সীমিত পুঁজিতে আয় করার মতো একটা সহজ পন্থা। তবে কিছু কু-চক্র মহল এ যানটি কে নিয়ে মিথ্যে ও ষড়যন্ত্র লিপ্ত হয়ে সাধারন খেটে খাওয়া অটো রিকশা চালক ভাইদের পেটে লাথি মারতে চায় তাছাড়া রাস্তাঘাটে পুলিশের হয়রানি প্রতিনিয়ত বাড়ছে থানায় গেলে এর প্রতিকার পাওয়া যায় না।