1. admin@amadernarayanganj24.com : admin :
  2. amaderng24@gmail.com : amader narayanganj : amader narayanganj
  3. bdsumon007@gmail.com : bdsumon007 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগ প্রার্থীদেরও অটোপাস দেওয়া হোক

Mahabub Alam
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৪ বার পঠিত

আমাদের নারায়ণগঞ্জ২৪.কম

স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অটোপাস দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, অটোপাসই পারে নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি ও রক্তপাত বন্ধে করতে। তাই নির্বাচনে অটোপাশের দাবি জানাচ্ছি।

আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, নির্বাচনে একচেটিয়া সরকার দলের প্রার্থীরাই বিজয় লাভ করছে। তাহলে নির্বাচনের নামে শুধু শুধু কেন সাধারণ মানুষ প্রাণ হারাবে? তাই মানুষের প্রাণহানি বন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগের প্রার্থীদেরও নির্বাচনে অটোপাস দিয়ে দেওয়া হোক। অটোপাস হলে নির্বাচনে কোনো নৈরাজ্য হবে না। কোনো মায়ের বুক খালি হবে না।

তিনি আরো বলেন, খালেদা জিয়া মুচলেকা দিয়ে ঘরে বসে আছেন। করোনাকালে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। অথচ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা ভ্যাকসিনের বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, কারা করোনার ভ্যাকসিন পাবে এ নিয়ে সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা পাস করেনি। ফলে মানুষ বিভ্রান্তিতে পড়েছে।

দোয়া মাহফিলে উত্তরের সভাপতি ফয়সল চিশতি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2021 amadernarayanganj24

Theme Customized BY LatestNews