আমাদের নারায়ণগঞ্জ২৪.কম:
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অ-সময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ‘চলো বদলাই’ গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলায় শীতার্ত অসহায় হত-দরিদ্র মানুষের মাঝে স্লোগান সংগঠনের উদ্যোগে ‘মানবতা বেচে থাকুক অসহায় মানুষের মুখের হাসিতে’এই স্লোগানে অসহায় হত-দরিদ্র শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরন করে এ সময় ‘চলো বদলাই’স্লোগান সংগঠনের এডমিন শামসুল হাসান পরশ বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় উপস্থিত ছিলেন ‘চলো বদলাই’স্লোগান সংগঠনের এডমিন শামসুল হাসান পরশসহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য ইউসুফ আতিক মানিক,আসিফুজ্জামান দুর্লভ,শামসুল আলম